লকডাউন নিয়ে রিটকারী আইনজীবীকে জরিমানা ১০ হাজার

০৫ মে ২০২১, ১১:৫৪ AM
রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত

রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত © ফাইল ফটো

লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আদালত বলেছেন, তিনি কোর্টে এক ধরনের মামলা করেন। কিন্তু সংবাদমাধ্যমের কাছে জানানোর পর আর শুনানিতে আসেন না, এ কারণেই তাকে এই জরিমানা।

আজ বুধবার (৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এর আগে জরুরি অবস্থা জারি ছাড়া লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেছিলেন।

রিট আবেদনে বলা হয়েছিল,  দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখা যায় না। এটা সংবিধান পরিপন্থী।  এ কারণে রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়। একইসঙ্গে রিট আবেদনে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close