সব বিভাগে বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

০৪ মে ২০২১, ০৯:৫২ PM
বৃষ্টি

বৃষ্টি © ফাইল ফটো

রাজধানীসহ সারাদেশেই কিছুটা কমে এসেছে তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে, যা আগামী ৩ দিনও অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৪২টি অঞ্চলের মধ্যে ৩০টিতে ঝড়বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মিলিমিটার। আর ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close