ভারতের স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশে ফিরতে সমস্যা নেই

০৩ মে ২০২১, ০৯:৪৫ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট রোধ করতে দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে আগামী ৯ মে পর্যন্ত। তাছাড়া আগামীতে এই বিধিনিষেধ আরও বাড়ানো হবে কিনা সেটি পর্যালোচনা করছে সরকার।

এ কারণে ভারতের বিভিন্ন স্কুলে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত বন্ধের এক সপ্তাহ পর এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া এসব শিক্ষার্থীদের দেশে আসার প্রক্রিয়া আরও দ্রুত গতিতে সহজ করা হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাষফি বিনতে শামস, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দফতরসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, প্রায় ১০০টি শিক্ষার্থী অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ওইসব বাচ্চার অধিকাংশই দার্জিলিংয়ের বিভিন্ন স্কুলে পড়ছে, ওই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। ফলে আমরা তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শিশুদের দেশে প্রবেশের অনুমতি দেবো। কিন্তু তাদেরকে ১৪ দিনের কোয়ারারেন্টিন করতে হবে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬