ঈদের সরকারি ছুটি ৩ দিন, বাড়তি বন্ধ দিতে পারবে না কোনো প্রতিষ্ঠান

০৩ মে ২০২১, ০৪:০৮ PM
ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন

ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন © ফাইল ছবি

সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন নির্ধারিত হয়েছে। এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

আজ সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকারের এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না। সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। আগে স্বাস্থ্য, পরে কাজ।’

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close