করোনা সংকট

ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ

৩০ এপ্রিল ২০২১, ১১:৫৩ AM
রেমডেসিভির

রেমডেসিভির © সংগৃহীত

কোভিড মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ।

সূত্র জানায়, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

আরও জানুন: ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানিয়েছে, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ভারতে করোনা সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬