আনভীরের বিরুদ্ধে মামলা তুলে নিতে মুনিয়ার বোনকে হুমকি

২৯ এপ্রিল ২০২১, ১১:৩৪ AM
সায়েম সোবহান আনভীর

সায়েম সোবহান আনভীর © সংগৃহীত

গুলশান থানায় মামলা দায়ের করা মুনিয়ার বড় বোন নুসরাত জাহানকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য একটি অজ্ঞাত নম্বর থেকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহার না করলে তার বোনের (মুনিয়ার) মত অবস্থা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, ‘কিছু অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আনভীরের বিরুদ্ধে মামলা তুলে নিতে বলছেন তারা। অন্যথায় আমার পরিণতিও আমার বোনের মত হবে বলে হুমকি দেয়া হয়।’   

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয় গুলশানের একটি ফ্ল্যাট থেকে। এঘটনায় ভুক্তভোগীর বোন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।

এদিকে, অভিযুক্ত বসুন্ধরা এমডি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন। তবে তার জামিন শুনানি হচ্ছেনা বলে জানিয়েছেন আদালত। আদালত সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬