খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে আরও ২-৩ দিন

২৮ এপ্রিল ২০২১, ১২:৫১ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

খালেদা জিয়ার শরীরিক অবস্থা বিবেচনায় আরও ২ থেকে ৩ দিন হাসপাতলে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে বুধবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানান তিনি। এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৫ এপ্রিল রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে। 

এর আগে গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনার কোনো উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে খালেদা জিয়ার।

ট্যাগ: বিএনপি
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬