টিকা সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

২৫ এপ্রিল ২০২১, ১০:৩৩ AM
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি © সংগৃহীত

করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় চীন থেকে টিকা পেতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। টিকা ইস্যুকে গুরুত্ব দেয়াসহ চীনের প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার  (২৭ এপ্রিল) একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দুই দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

ট্যাগ: চীন
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close