করোনায় বুয়েটের সাবেক উপাচার্যের মৃত্যু

২৪ এপ্রিল ২০২১, ০৮:৩৩ PM
অধ্যাপক শফিউল্লাহ

অধ্যাপক শফিউল্লাহ © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যপক মিজানুর রহমান।

অধ্যাপক শফিউল্লাহ ১৯৭৩ সালে বুয়েটে লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

এদিকে অধ্যাপক শফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াসিফ ওসমান। এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক শফিউল্লাহ বুয়েট ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণ বিষয়ক প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

 

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬