বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের পা ধুয়ে সম্মান শিক্ষার্থীর

১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ AM
বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের পা ধুয়ে সম্মান শিক্ষার্থীর

বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের পা ধুয়ে সম্মান শিক্ষার্থীর © টিডিসি ফটো

বর্তমান যুগে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনার মাঝেই শেরপুর জেলার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের বারমাইসা বাজারে অবস্থিত বর্ণ বিন্যাস বিদ্যা পীঠ কেজি স্কুলে দেখা গেল এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী ঘটনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এসএসসি ব্যাচ-২০২৬-এর বিদায় অনুষ্ঠানে ঘটে যায় এই আবেগঘন দৃশ্য। বিদায়ী শিক্ষার্থী শ্রাবণ খান বক্তব্য দেওয়ার সময় প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের পা ধুয়ে সম্মান প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। এ সময় প্রধান শিক্ষক তাকে নিরুৎসাহিত করে বলেন, “তুমি বলছো তাতেই খুশি, আর করতে হবে না।”

তবে শ্রাবণ তার সিদ্ধান্তে অটল থাকেন। পরে অনুষ্ঠান শেষে সে সবার সামনে প্রধান শিক্ষকের পা ধুয়ে দিয়ে শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এ দৃশ্য দেখে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন বিদায়ী ছাত্র শ্রাবণ খান নিজেও কান্নায় ভেঙে পড়েন। তার সঙ্গে সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরাও আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি। পুরো অনুষ্ঠানস্থল এক গভীর আবেগময় পরিবেশে রূপ নেয়।

বিদায়ী শিক্ষার্থী শ্রাবণ খান বলেন, “শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতেই আমার এই ছোট্ট প্রয়াস।”

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, “আজকের এই মুহূর্তটি আমার জীবনের জন্য অত্যন্ত আবেগপূর্ণ ও স্মরণীয়। আমি আমার ছাত্র শ্রাবণের জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে, অনেক বড় হয় এবং আমাদের বিদ্যালয়ের সুনাম বয়ে আনে।”

বর্ণ বিন্যাস বিদ্যা পীঠ কেজি স্কুলের সহকারী শিক্ষক মো. শাহীনুর আলম বলেন, “বর্তমান সময়ে যেখানে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অনেক ক্ষেত্রে দূরত্বপূর্ণ হয়ে উঠছে, সেখানে আজকের এই ঘটনা আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়। এসএসসি ব্যাচ-২০২৬-এর বিদায় অনুষ্ঠানে শ্রাবণ খানের এই আচরণ সত্যিই বিরল এবং গভীরভাবে তাৎপর্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “শিক্ষকের প্রতি শিক্ষার্থীর এই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তি শুধু একটি আবেগের প্রকাশ নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের মর্যাদা ও গভীরতার এক অনন্য দৃষ্টান্ত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

ট্যাগ: শেরপুর
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬