বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ PM
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাইমা রহমান

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাইমা রহমান © সৌজন্যে প্রাপ্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি সকাল ১১টায় শুরু হয়।

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে উপস্থিত হন জাইমা রহমান। গ্যালারিতে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে দেখা যায় তাকে। মাঠে থাকা লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতেও দেখা গেছে তাকে।

এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে। সে সময়ে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে অবস্থান নেন তিনি। ধারণা করা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এবার আর প্রেসিডেন্ট বক্সে বসেননি তিনি।

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮০ রান।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬