নারী উদ্যোক্তাদের প্রশংসায় শিক্ষামন্ত্রী

২৪ এপ্রিল ২০২১, ০৫:০৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি © ফাইল ছবি

দেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা বিষয়ক মাস্টারক্লাসের প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। আজ শনিবার (২৪ এপ্রিল) এ মাস্টারক্লাসের আয়োজন করা হয়।

মাস্টারক্লাসে সভাপতি হিসেবে ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এবারের মাস্টারক্লাসের আলোচনার বিষয় ছিল ‘বিজনেস সাসটেইনেবিলিটি: ফ্রম প্লেট টু পিক’।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা উই-এর এই মাস্টারক্লাসের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। উই-এর মাস্টারক্লাসের আয়োজনকে সরকারিভাবে স্বীকৃতির বিষয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তথ্যপ্রযুক্তি বিভাগকেও অনেক ধন্যবাদ জানাই এত দারুণভাবে নারীদের পাশে থাকায়।

জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার এক হাজার নারী উদ্যোক্তাকে গ্রান্টসহ বেশ কিছু চিন্তা করছে। আমাদের উদ্যোক্তাবান্ধব প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। এ সময় প্রতিমন্ত্রী একবারে শিশুস্তরের বই থেকে উই এর কার্যক্রমের গল্প পাঠ্যপুস্তকে আনবার অনুরোধ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন উই-এর গ্লোবাল অ্যাডভাইজর, সিল্ক গ্লোবাল-এর সিইও সৌম্য বসু, উই-এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

এবারের মাস্টারক্লাসে প্রায় চার শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, আমাদের আগামী ২য় সিজনের মাস্টারক্লাস হবে অ্যাডভান্স লেভেলের। আমরা ভীষণ খুশি যে সরকার আমাদের উদ্যোক্তাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

সাইবার বুলিং অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত…
  • ১৩ মার্চ ২০২৬
৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
  • ১৩ মার্চ ২০২৬
ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081