মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

১৭ এপ্রিল ২০২১, ০৫:১৪ PM
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কলেজছাত্র

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কলেজছাত্র © সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রাজনগর বেইলী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের মাস্টার দেলোয়ার শিকদারের ছেলে বায়জিত শিকদার(১৭) এবং একই গ্রামের সোলাইমান আজমের ছেলে অভি আজম (১৮)। তারা দুজনেই ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, শুক্রবার রাতে বায়জিত ও তার বন্ধু অভি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি শরীয়তপুর-জাজিরা সড়কের রাজনগর বেইলী ব্রিজ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

তিনি বলেন, পরে স্থানীয়রা দুই বন্ধুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বায়জিতকে মৃত ঘোষণা করেন। অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা
  • ০১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার ছুটির তারিখ জানাল আমিরাত
  • ০১ এপ্রিল ২০২৬
পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদপুরে মসজিদ থেকে দানের টাকা চুরি, থানায় অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence