লাইফ সাপোর্টে কবরী

১৫ এপ্রিল ২০২১, ০৮:৫০ PM
সারাহ বেগম কবরী

সারাহ বেগম কবরী © ফাইল ফটো

করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতী। তিনি বলেন, আম্মুর অবস্থা খুব ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আপনারা আম্মুর জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত কবরীকে গত ৫ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬