লকডাউনে যেভাবে করবেন মুভমেন্ট পাসের আবেদন

১৩ এপ্রিল ২০২১, ০২:৩০ PM

© সংগৃহীত

করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে বের হলেও নিতে হবে অগ্রিম মুভমেন্ট পাস। এজন্য লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং জরুরি বিশেষ প্রয়োজনে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হয়েছে 'MOVEMENT PASS' অ্যাপস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন বাসা থেকে বের হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতেই লাগবে মুভমেন্ট পাস। দেশের যেকোনো নাগরিক এ অ্যাপসটির মাধ্যমে কয়েকটি তথ্য দিয়ে খুব সহজেই এ পাস সংগ্রহ করতে পারবেন। যে কেউ তার প্রয়োজন বিষয় জানিয়ে এ অ্যাপস আবেদন করলেও যৌক্তিক কারণে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পাওয়া যাবে পাস।

আবেদন প্রক্রিয়া:

দেশের যেকোনো নাগরিক https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে। শুরুতেই একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। সেসব তথ্য ধাপে ধাপে দিতে হবে। এরপর আবেদনকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

জমা দেওয়া ফর্মে আবেদনকারী প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে মুভমেন্ট পাস ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে পাস প্রদর্শন করতে হবে।

জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এ পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে। এছাড়াও কোনো ব্যক্তির বাবা-মা/পরিবারের কেউ যদি অন্য জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে মুহূর্তেই তিনি পাস পেয়ে যাবেন।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬