ছাদে কবুতর ধরতে যাওয়া কাল হল মাদ্রাসাছাত্রের

১৩ এপ্রিল ২০২১, ০৮:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চট্টগ্রামের রাউজানে বাড়ির ছাদে কবুতর ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু মৃত্যু হয়েছে। তার নাম ইরফানুল হক (১০)। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া গ্রামের মুহাম্মদ ওসমানের ছেলে। স্থানীয় তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার।

তিনি জানান, ৪ এপ্রিল ইরফান পার্শ্ববর্তী পাকা ঘরের ছাদে উঠে কবুতর ধরতে যায়। এ সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় সে। পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close