বকা দেয়ায় অভিমানে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

১১ এপ্রিল ২০২১, ১১:৫৪ AM
প্রসেনজিৎ দাস

প্রসেনজিৎ দাস © সংগৃহীত

মাদারীপুরে দোকানে না যাওয়ায় বকাঝকা করায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্রলীগ নেতা। তার নাম প্রসেনজিৎ দাস (২৫)। সে শহরের পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে। প্রসেনজিৎ ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১০ এপ্রিল) সন্ধায় মাদারীপুর পৌর শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শহরের ইটেরপুল এলাকায় রবি দাসের লন্ড্রির দোকানে মেজো ছেলে বিপ্লব দাস সারাদিন একা কাজ করে বাসায় আসে। এসময় সে ছোট ভাই প্রসেনজিৎ দোকানে না যাওয়ায় তাকে বকাঝকা করে। বকা দেওয়ায় অভিমান করে প্রসেনজিৎ সবার অগোচরে পরিত্যক্ত একটি রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি কামরুল মিয়া বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close