সপ্তাহের ব্যবধানে একদিনে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

১১ এপ্রিল ২০২১, ১০:২১ AM

© ফাইল ফটো

সপ্তাহের ব্যবধানে দেশে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (১০ এপ্রিল) একদিনে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে নতুন রেকর্ড হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামতে আছে। বাকি সব তেল ও গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। তাই শনিবার রাত ৯টায় এই রেকর্ড হয়।

ওই সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে রেকর্ড হয়েছিল। তার আগে গত ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ এবং ২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬