লকডাউন: ১২ ও ১৩ এপ্রিল কী হবে?

১০ এপ্রিল ২০২১, ০৯:৩৬ PM
১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহের বিধিনিষেধ দিয়েছিল সরকার। এর মেয়াদ শেষ হচ্ছে রোববার (১১ এপ্রিল) রাত ১২টায়। এরপর নতুন করে কঠোর লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ১৪ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন মাঝের দুদিন ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, লকডাউন নিয়ে রোববার (১১ এপ্রিল) ভার্চুয়াল সভা হবে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যুক্ত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে রোববারের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। এক সপ্তাহ যেভাবে বিধি-নিষেধ চলেছে, ১২ ও ১৩ এপ্রিলও সেভাবেই বিধিনিষেধ থাকতে পারে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, রোববারের মধ্যে একটা বার্তা আসছে এ বিষয়ে। ১৪ তারিখ ঘরে থাকার ব্যবস্থা আসছে, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন। এখন যে অবস্থা আছে তার চেয়ে বেশি ওপেন হওয়ার কথা নয়। এ অবস্থায় চলমান থাকার কথা বলেও জানান তিনি।

দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence