প্রতীকী ছবি
সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় দুই সপ্তাহের পূর্ণ লকডাউন ছাড়া চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটি।
শুক্রবার (৯ এপ্রিল) এক করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক শেষে এ অভিমত ব্যক্ত করেন তারা।
এদিকে করোনা মোকাবেলায় আগামী ১৪ এপ্রিল থেলে এক সপ্তাহের কঠোর লকডাউন দেয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষের মাঝে করোনা নিয়ে এক ধরনের অবহেলা দেখা যাচ্ছে। এই অবস্থায় করোনা নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউন দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।