‘প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম’

০৬ এপ্রিল ২০২১, ০২:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চাকরি জীবনের প্রথম বেতন সবার কাছেই খুব আনন্দের। প্রথম বেতন খরচ করা নিয়ে অনেকেরই থাকে অনেক রকম পরিকল্পনা। তবে বেশিরভাগই তাদের প্রথম উপার্জনের টাকা তুলে দেন বাবা-মার হাতে। কিন্তু চাকরি জীবনের প্রথম বেতন হাতে পেয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি নিয়াজ মাখদুম ইমরানের। বরং সেই টাকায় তাকে কিনতে হয়েছে বাবার কাফনের কাপড়।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। ঘটনার ভুক্তভোগী নিয়াজ মাখদুম ইমরান কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন। গতমাসেই চাকরি জীবনে প্রবেশ করেন তিনি। 

নিয়াজ মাখদুম ইমরান তার ফেসবুক প্রোফাইলে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘‘প্রথম বেতনের টাকা দিয়ে বাবাকে দাফন করে আসলাম, জীবনের কাছে আর কি চাইব’’। নিয়াজের এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার  দুঃখে সমবেদনা জানিয়েছেন।

শাহাদত হোসেন নামে একজন পোস্টের নিচে লিখেছেন, ‘‘আপনার পিতার জন্য সারাজীবন দোয়া থাকবে,তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনে আমি।যতবারই দেখা হয়েছে অনেক উপদেশ দিয়েছেন আমাকে,উপদেশের মধ্যে শেষ উপদেশ ছিল Character is the basic issue Sahadat Hosen! এরকম পিতার ঘরে জন্মগ্রহণ করে, আপনার জীবন ধন্য। আল্লাহ তায়ালা আপনার পিতাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চমাকাম দান করুন(আমিন)। আপনার জন্যও অকৃত্রিম শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ও দোয়া অবিরাম!’’

রাশিদুল হাসান রাকিব লিখেছেন, ‘‘হে আল্লাহ আপনি, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করুন,আমাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসে তার সাথে আবার আমাদের সবাট দেখা করার ব্যাবস্থা করুন।তোমাদের ২ জনকে তার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হিসেবে কবুল করুক’’।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence