বাসের ধাক্কায় ২১ পুলিশ সদস্য আহত, হাসপাতালে ভর্তি

০৫ এপ্রিল ২০২১, ১১:২৪ AM
গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরিফুলের (২৫) নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ পুলিশ লাইন্সে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়।

পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে ৭ জনকে গুরুতর আহত হওয়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজ খবর নেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী জানান, এ ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence