মামুনুল ইস্যুতে বদলি সোনারগাঁ থানার ওসি

০৫ এপ্রিল ২০২১, ০৯:৫৮ AM
রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। হেফাজত নেতা মামুনুল ইস্যুকে কেন্দ্র করে রোববার (৪ এপ্রিল) রাতে তাকে বদলি করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান জানান, তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে।

জানা গেছে, শনিবার (৩ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে সোনারগাঁওয়ের ‘রয়েল রিসোর্ট’ নামে একটি অবকাশ কেন্দ্রে এক নারীসহ অবরুদ্ধ করে স্থানীয়রা। এসময় মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে হেফাজত কর্মীরা গিয়ে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যান।

পরে এ ঘটনায় রোববার (৪ এপ্রিল) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ বাদী হয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেয়। এ সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। তারা সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।

এ ঘটনার পর রোববার রাতেই ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়। গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁ থানার ওসির দায়িত্ব পান রফিকুল ইসলাম।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close