করোনা মোকবেলায় সরকারি নির্দেশনা মানতে হবে: প্রধানমন্ত্রী

০৪ এপ্রিল ২০২১, ১১:১৬ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

‘মানুষের জীবন সবার আগে, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।’ আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি এক সপ্তাহের লকডাউনও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এ লকডাউন।

লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্যবাহী পরিবহনের পাশাপাশি খোলা থাকবে সংবাদপত্র সংশ্লিষ্ট পরিবহনও। এর বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় লকডাউন আরও বাড়তে পারে বলে  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগ: করোনা
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬