স্বাস্থ্য সচিব করোনায় আক্রান্ত

০২ এপ্রিল ২০২১, ০৫:৪০ PM
মো. আবদুল মান্নান

মো. আবদুল মান্নান © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। টিকা নেয়ার প্রায় দুই মাস পর তিনি করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন। তিনি বলেন, স্যার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। গত বছরের ১৪ জুন তার স্ত্রী কামরুন নাহার করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬