কক্সবাজারের হোটেল-মোটেলসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

০১ এপ্রিল ২০২১, ০৯:২৮ PM
কক্সবাজার

কক্সবাজার © ফাইল ফটো

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের সব হোটেল-মোটেল ও পর্যটনকেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে এই ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে একটি নির্দেশনা পৌঁছায়। এতে হোটেল-মোটেলসহ কক্সবাজারের সব পর্যটন কেন্দ্রগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘সরকারের নির্দেশনা মতো ব্যবস্থা নিতে ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে নির্দেশ দেয়া হয়েছে। আর যে বা যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।’

ট্যাগ: করোনা
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬