টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয় নেই: অর্থমন্ত্রী

৩১ মার্চ ২০২১, ০৪:৫৩ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পাওয়ার কোনো সংশয় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়ালি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় রয়েছে গণমাধ্যমে এমন সংবাদ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে।’

তিনি বলেন, আমরা ভ্যাকসিনের জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। ভ্যাকসিন না পাওয়ার কোন কারণ নেই, আমরা ভ্যাকসিন পাবো।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে অফিস-আদালত বন্ধ করার কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের কাজ চলমান রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এরমাঝে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদক্ষেপগুলোর বিষয়ে জানিয়েছেন। সেই পদক্ষেপগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।

'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence