লোহাগাড়ায় হেফাজতের হরতাল প্রতিহত করতে মাঠে ছাত্রলীগ

ছাত্রলীগের নেতাকর্মী

ছাত্রলীগের নেতাকর্মী © টিডিসি ফটো

সারাদেশে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে লোহাগাড়ায় পুলিশের পাশাপাশি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও রাজপথে দেখা গেছে।

২৮ মার্চ ( রবিবার) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্নস্থান ও দলীয় কার্যালয়ে তাদের অবস্থন নিতে দেখা গেছে৷ এছাড়াও ছাত্রলীগের কর্মীদের মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে বলে জানা গেছে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুকে সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী ওয়াহিদ, আসলাম হোসেন আকরাম, নাইমুল ইসলাম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান, আব্দুল আল নোমান সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হিরু, সরকারি সিটি কলেজের নেতা মাহামুদ রিপনসহ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুণ সাঈদীসহ নেতাকর্মীরা ।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, হরতালের নামে বিশৃঙ্খলা হতে দেবেন না। এ কারণে আমরা অবস্থান নিয়েছি। মানুষের জানমাল রক্ষা করা সরকারি দলের কর্মী হিসেবে তারা পুলিশ-প্রশাসনকে সহযোগিতাই করছেন।

তবে হরতালকে কেন্দ্র করে লোহাগাড়ায় এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬