সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে: হেফাজত আমির

২৮ মার্চ ২০২১, ০৫:৩৩ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। আজ রবিবার (২৮ মার্চ) বেলা তিনটায় হাটহাজারী সদরের কাচারি সড়কে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হেফাজত আমির বলেন, গত শুক্রবার মাদ্রাসাছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন, পুলিশ বাহিনী গুলি করে হাটহাজারীর চারজনকে শহীদ করেছে। আহত হয়েছেন অনেক। সারা দেশে নিহত হয়েছেন এ পর্যন্ত ১৬ জন। এটা মামুলি কথা নয়। এ জন্য হরতালের ডাক দিয়েছি।’

বাবুনগরী অভিযোগ করেন, আজকের হরতালে বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী হামলা ও গুলি করেছে। তিনি সরকারের কাছে অবিলম্বে হামলা বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান। তা না হলে হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেন তিনি।

হরতালের পর নতুন কোনো কর্মসূচি আছে কি না এবং হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হরতালের পর যা হওয়ার হবে।’

পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬