আসামি ৭’শ, ১৩০০ গুলি ছুড়েছে পুলিশ

২৮ মার্চ ২০২১, ০২:৩০ PM
বায়তুল মোকাররমে সংঘর্ষের মুহূর্ত

বায়তুল মোকাররমে সংঘর্ষের মুহূর্ত © ফাইল ফটো

রাজধানীর বায়তুল মোকাররমে পুলিশ-ছাত্রলীগের সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০-৭০০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) পল্টন থানায় এই মামলা করা হয়।

মামলার বিবরনীতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে যে সংঘর্ষ হয়েছে, সেটি নিয়ন্ত্রণে পুলিশ ১ হাজার ৩০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। মামলায় কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় উল্লেখ করা হয়নি। পুলিশের কয়েকজন সদস্য সংঘর্ষে আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ প্রায় অর্ধশত আহত হন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬