২৬ ও ২৭ মার্চ রাজধানীর কিছু সড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

২৫ মার্চ ২০২১, ০৩:৪৩ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের যাতায়াতের জন্য ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে কিছু সময়ের জন্য চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ: রাজধানী
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close