শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে: শিক্ষামন্ত্রী (ভিডিও)

২৫ মার্চ ২০২১, ১২:২৫ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমনের হার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সাথে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। আজ করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সাথে বৈঠকের পরে বিশেষ সিদ্ধান্ত নেয়া হবে এবং তা আগামীকালের মধ্যে জানিয়ে দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে।

এসময় তিনি আরও বলেন, সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবাইকে সচেতন হতে অনুরোধ করি। নিশ্চিত থাকতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে, সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ছুটি শেষে আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে ছুটি ফের বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। সে ধরনের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।

সাইবার বুলিং অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত…
  • ১৩ মার্চ ২০২৬
৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
  • ১৩ মার্চ ২০২৬
ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081