বিএনপি কর্মসূচি দিলে প্রতিরোধ করবে ছাত্রলীগ

২২ মার্চ ২০২১, ০৭:১৭ PM
 চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিবৃতি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিবৃতি © সংগৃহীত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় বিএনপি কর্মসূচি দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।  

সোমবার (২২ মার্চ) নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দস্তগীর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তারা বলেন, আগামী ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী সারাদেশে যখন আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি ইতিহাস বিকৃতির আশ্রয় নিয়ে ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার অপকৌশলে মাঠে নামার চেষ্টা করছে। মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস বিকৃত করার ঘৃণ্য চেষ্টা করা হলে, তার পরিণাম হবে ভয়াবহ। আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা ও অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি বিএনপি জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের দোসররা ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রে স্বাধীনতা দিবস উদযাপনের নামে স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা এবং ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপকৌশল নিয়েছে।  

চট্টগ্রাম নগর ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার লক্ষ্যে দুর্বৃত্তদের কোনো ধরনের অপতৎপরতা বীর চট্টলার পবিত্র মাটিতে করতে দেওয়া হবে না মর্মে প্রতিজ্ঞা করছে। যদি এমন কোনো কর্মসূচির দৃষ্টতা দেখায় বীর চট্টলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬