কর্মীদের অনৈতিক সর্ম্পক এড়িয়ে চলতে বলল সোনালী ব্যাংক

২১ মার্চ ২০২১, ১০:৫৪ PM
সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক © ফাইল ফটো

নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মীকে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলতে আবারও নির্দেশক্রমে পরামর্শ দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটির ভিজিলেন্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সরদার মুজিবুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সই করা এক আদেশে এ পরামর্শ দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, এর আগে নারী-পুরুষ নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের ব্যাপারে ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী বা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়। তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নতুন করে আবারও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আরেকটি আদেশ জারি করা হলো।

নতুন আদেশে বলা হয়েছে, নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলা বা পরিহার করার জন্য ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ দেওয়া হলো।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close