৩০ মার্চ স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

১৯ মার্চ ২০২১, ০৮:৩৬ AM

© ফাইল ফটো

সরকারি নির্দেশনা আগামী ৩০ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে। তবে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত রায় যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সরকার ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেয়ার নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছেন তা নতুন করে বিবেচনা করার সময় এসেছে। বিশ্ববিদ্যালয় খোলার আগে প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুল কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

‘‘বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হয়েছে আগামী ২৪ মে। বিশ্ববিদ্যালয় খোলার আগে স্কুল-কলেজ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় খুলে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আনার বিষয়টি নানা মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল।’’

এতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়সহ স্কুল ও কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনা করতে জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। গত ২৭ ফেব্রুয়ারি (শনিবার) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence