৪১তম বিসিএস প্রিলি পেছানোর দাবিতে আজ মানববন্ধন করবেন পরীক্ষার্থীরা

১৫ মার্চ ২০২১, ০৯:২২ AM
৪১তম বিসিএস পেছানোর দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা

৪১তম বিসিএস পেছানোর দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা © ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনের দাবিতে আজ সোমবার (১৫ মার্চ) মানববন্ধন করবেন পরীক্ষার্থীরা। বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ মানববন্ধন করা হবে। ফেসবুকে ইভেন্ট খুলে এবং নানাভাবে প্রচারণা চালিয়ে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

এদিকে ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা পেছানোর দাবিতে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সমন্বয় করে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের দাবিতে রিট আবেদন করেছেন পরীক্ষার্থীরা। সবার ভ্যাকসিন নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ের হল খোলার পর এ পরীক্ষা নেয়ার দাবি তুলেছেন তারা। আজকালের মধ্যে রিটের রায় হতে পারে তারা জানিয়েছেন।

এর আগে রবিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ পরীক্ষা পেছানোর দাবি জানান। এসময় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

তিনি বলেন, দেশে মহামারী করােনার সাম্প্রতিক সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী, অভিভাবক, পরিবহন ও যােগাযােগ শ্রমিক এবং পরীক্ষার কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, পর্যবেক্ষক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সব মিলিয়ে সাত থেকে আট লাখ মানুষের জনসমাগমে পিএসসি নির্দেশিত বিধিসমূহ কতটুকু অনুসৃত হবে তা নিয়ে যেমন সংশয় রয়েছে তেমনি করােনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সফারের উচ্চ ঝুঁকির সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, টিকা নিশ্চিতের আগেই এত বড় পরিসরে জনসমাগমের আয়ােজন অতিমারী রােধে স্বাস্থ্যবিধি, জনস্বাস্থ্য সুরক্ষা, বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করােনা মােকাবেলায় সাম্প্রতিক তিনটির নির্দেশনার সাথে সাংঘর্ষিক বলে পরীক্ষার্থীবৃন্দ মনে করেন। তাছাড়াও করােনা পজিটিভ পরীক্ষার্থীদের ব্যাপারে পিএসসির সুনির্দিষ্ট কোন নির্দেশনা না থাকায় তা সুস্থ্য পরীক্ষার্থীদের মাঝে বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে। এমন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে বিসিএসের মত শুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করা সত্যিই দুরূহ।

প্রধানমন্ত্রী ও পিএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, হঠাৎ সংক্রমণ বৃদ্ধিতে দেশের সরকারি বেশ কয়েকটি পরীক্ষা এবং প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রাজ্য পাবলিক সার্ভিসের প্রিলি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তাই চলমান করােনা পরিস্থিতি মােকাবেলায় ভ্যাক্সিন নিশ্চিত করে ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনে মাননীয় প্রধানমন্ত্রী ও পিসিএস মাননীয় চেয়ারম্যান মহােদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence