২ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

১৪ মার্চ ২০২১, ০৭:৫৮ PM
করোনা শনাক্ত পরীক্ষা

করোনা শনাক্ত পরীক্ষা © ফাইল ছবি

দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় সংক্রমিত ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১৮ জন।

আজ রবিবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এর আগে ১০ জানুয়ারি রোগী শনাক্তের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে চার সপ্তাহ ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

ট্যাগ: করোনা
মাদ্রাসা শিক্ষকদের বদলির ফাইল শিক্ষামন্ত্রীর দপ্তরে
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলে…
  • ২২ এপ্রিল ২০২৬
সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
  • ২২ এপ্রিল ২০২৬
গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬