যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

১০ মার্চ ২০২১, ১১:৩৯ AM
দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার হিসেবে যোগ দিলেন মঈনউদ্দীন আবদুল্লাহ এবং মো. জহুরুল হক। সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তারা। আজ বুধবার (১০ মার্চ) সকালে দুদকে যোগদান করেন তারা। এসময় তাদেরকে স্বাগত জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

নিয়মানুযায়ী, তিন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। তাদের মেয়াদ থাকে পাঁচ বছর। এরমধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেয়াদকাল শেষ হওয়ায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান ও কমিশনার-তদন্ত এর পদ শূন্য হয়।

দুদকের দুই সদস্যের মেয়াদ ফুরিয়ে আসায় মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৮ জানুয়ারি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করে। এর নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাছাই কমিটির সুপারিশে দায়িত্ব পেলেন কৃষিমন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ এবং বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।

কমিশনের অপর সদস্য সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের মেয়াদ ২০২৩ সালের জুলাই পর্যন্ত রয়েছে। তিনি মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close