১৭ মে’র মধ্যে টিকা পাবেন আবাসিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

০৯ মার্চ ২০২১, ০৫:৪৫ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে’র আগে বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা যত আসতে থাকবে পর্যায়ক্রমে বাকিদেরও টিকার আওতায় আনা হবে।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের বাচ্চা, তারা তো ১৮ বছরের নিচে, তাদের তো টিকা দেওয়ার নিয়ম নেই।’

উল্লেখ্য, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ৩ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, সে জন্য তাদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সেটি পেয়ে যাবেন।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬