ওবায়দুল কাদেরকে দিশেহারা বললেন মির্জা কাদের

০৭ মার্চ ২০২১, ১১:৪২ AM
আবদুল কাদের মির্জা

আবদুল কাদের মির্জা © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দিশেহারা বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

রবিবার (৭মার্চ) সকালে বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে অগ্নিঝরা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা কাদের বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজ দিশেহারা। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে উসকানি ও মদদে আজ এখানে তারা সমাবেশ করছেন। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।

তিনি আরও বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি (ওবায়দুল কাদের) বরদাশত করতেছেন না। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজ আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬