মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত গাওয়ার সুপারিশ

০৪ মার্চ ২০২১, ০৪:০২ PM
মাদ্রাসার শিক্ষার্থী

মাদ্রাসার শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সব মাদ্রfসায় বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত গাওয়া নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির’ একাদশ বৈঠক থেকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সভাপতিত্ব করেন। সভায় সংসদ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসার সিলেবাস ও কারিকুলাম এবং মাদ্রাসার পরীক্ষা পদ্ধতির আধুনিকায়নেরও সুপারিশ করা হয়।

এছাড়া নকল প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি, এডহক কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা দূর করারও সুপারিশ করা হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence