দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

০৩ মার্চ ২০২১, ০৪:৪৫ PM
 মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ © ফাইল ফটো

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের বিধানমতে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং বিটিআরসির সাবেক চেয়ারম্যান মো: জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হলো।

আইনটির ৫(১) ধারায় এদের মধ্যে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে চেয়ারম্যান নিয়োগ করা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, কমিশনের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের এবং কমিশনার মো: জহুরুল হকের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হল।

ট্যাগ: দুদক
গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close