উল্টো কথা বলছেন তামিমা

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ PM
সংবাদ সম্মেলনে নাসির ও তামিমা

সংবাদ সম্মেলনে নাসির ও তামিমা © সংগৃহিত

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মি তার প্রথম স্বামীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ২০১৭ সালেই ডিভোর্স হয়ে গেছে তাদের। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তামিমা বলেন, রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার আর নাসিরের নামে অনেক কথা ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে আমার কোনো ফেসবুক আইডি নেই। নাসিরের শুধু একটি পেজ আছে।

এর আগে বুধবার দুপুরে নাসির হোসেন ও তামিমা তাম্মির বিরুদ্ধে মামলা করেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগ: মামলা
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬