না ফেরার দেশে খোন্দকার ইব্রাহিম খালেদ

২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৬ AM
খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ © ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিএসএমএমইউ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় খোন্দকার ইব্রাহিম খালেদকে। শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে নেওয়া হয়। করোনায় সংক্রমিত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর নানা সমস্যা ধরা পড়ে।

খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন। ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

এছাড়া ২০১০ সালে শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি কচিকাঁচার মেলার পরিচালক ছিলেন। কচিকাঁচা ভবনে তার প্রথম জানাজা হবে বেলা ১১টার দিকে। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬