ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে সমাবেশ

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০২ PM
সংহতি সমাবেশ

সংহতি সমাবেশ © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বরিশালের সচেতন নাগরিকরা। রবিবার (২১ ফেব্রুয়ারি) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘সচেতন নাগরিক সংহতি, বরিশাল’- এর ব্যানারে কবি হুজাইফা রহমানের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তরা রাতের অধারে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক দুলাল মজুমদার, ডাক্তার মনীষা চক্রবর্তী, কবি অপূর্ব গৌতম, আলোকচিত্রী শিল্পী কিশোর কর্মকার, চলচ্চিত্র শিল্পী অরুণাভ বিলে, কণ্ঠশিল্পী আবির মজুমদার, চিত্রশিল্পী সুজয় সরকার, ছাত্রনেতা নবীন আহমেদ, ছাত্রনেতা রাহুল দাস, ছাত্রনেতা সন্তু মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাৎ হৃদয়, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী হাসিব আহমেদ, বরিশাল সিটি কলেজের শিক্ষার্থী সাকিব, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশালের শিক্ষার্থী অদ্রি প্রমুখ।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬