নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৭ PM
আলহাজ আবুল হোসেন

আলহাজ আবুল হোসেন © সংগৃহীত

মাগরিবের নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের দণি গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই ইমামের নাম আলহাজ আবুল হোসেন (৫৮)। তিনি দণি গহরপুর গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। দীর্ঘ ২০ বছর ধরে ওই জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মোয়াজ্জেন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, শনিবার মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। সেই অবস্থাতেও নামাজ আদায় করে যাচ্ছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখেন।

আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবারও তিনি ঢাকায় ডাক্তার দেখিয়েছেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence