‘মাদকের প্রস্তাব দেয়া বন্ধুকে পরিত্যাগ করা উচিত’

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল © ফাইল ফটো

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, যে বন্ধু আরেক বন্ধুকে সিগারেট ও মাদকের প্রস্তাব দেয় সে প্রকৃত বন্ধু হতে পারে না। এ ধরণের বন্ধুকে সাথে সাথে পরিত্যাগ করা উচিত।

রোববার সন্ধ্যায় স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ডের বটতলায় গাজীপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ইয়ুথ প্রিমিয়ারলীগ ফাইনাল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অলস মস্তিষ্ক শয়তানের বন্ধু। পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত থাকলে মাথায় খারাপ চিন্তা ঢোকার সুযোগ থাকে না। তাই যারা পড়াশোনা ও খেলাধুলায় অভ্যস্ত তাদের সাথে বন্ধুত্ব করতে হবে।

গাজীপুর ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: তৌহিদুল ইসলাম দীপের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: ইলতুৎ মিশ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, অধ্যক্ষ মহি উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close