৪ পলিটেকনিক শিক্ষার্থীর জামিন, মুক্তি পাচ্ছেন কাল

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২০ PM
পুলিশের হাতে আটক এক শিক্ষার্থী

পুলিশের হাতে আটক এক শিক্ষার্থী © ফাইল ফটো

রাজধানীর শাহবাগের বিক্ষোভ থেকে আটক ৪ পলিটেকনিক শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত আটক শিক্ষার্থীদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্দোলনকারী পলিটেকনিক শিক্ষার্থী মো. নেসার উদ্দিন।

তিনি বলেন, শাহবাগে আন্দোলনের সময় পুলিশের হাতে আটক মেহেদী হাসান রিমন, নাওয়াহির আলম দিহান, শহিদুল ইসলাম সোহেল ও মো. হিমেল উদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) তারা জেল থেকে মুক্তি পাবেন।

এর আগে গত রবিাবর শাহবাগ থেকে তাদের আটক করে পুলিশ। সোমবার আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে বলা হয়, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেড় থেকে দুইশত জন পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা বন্ধ করে বসে যায়। তারা এ সময় উস্কানিমূলক স্লোগান, পুলিশের কাজে বাধাদান, লাঠিসোটা দিয়ে আক্রমণসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এর মাধ্যমে তারা ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার অপরাধ করে। পরে পুলিশ যান চলাচল নিশ্চিত করতে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে তাদের আটক করা হয়।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬