শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © ফাইল ফটো

বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহিস্পতিবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলে শায়খ আহমাদুল্লাহ। বুধবার তিনি শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ ধরা পরে।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। শিক্ষা, সেবা ও দাওয়াহ—তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমাদুল্লাহ। এই পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে শতাধিক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তাঁর অসংখ্য প্রবন্ধ। শায়খ আহমাদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব। পাশাপাশি ভূমিপল্লীর একটি মাদরাসার পরিচালনার সঙ্গেও যুক্ত।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬