এইচএসসির ফল প্রকাশ কাল

২৯ জানুয়ারি ২০২১, ১২:২৮ PM

© ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি)। ইতিমধ্যে সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এম এ খায়ের আজ শুক্রবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান, আগামীকাল ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যেকোন সময় আমরা ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত। এখন সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।’

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি ফলাফল ঘোষণার তারিখ জানাবেন।  তিনি বলেন, ‘মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।’

এদিকে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের শেষ মুহুর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে চারটি অতীব জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনাে ফলাফল প্রেরণ করা হবে না। কাজেই কোনাে অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

২. যারা মোবাইল ফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মােবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

৩. টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

অপরদিকে গত মঙ্গলবার (২৬ জনুয়ারি) রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের আর কোনো বাধা নেই।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence